ডিজিটাল মসজিদ প্লাটফর্ম ব্যবহারে সাধারণ শর্ত সমূহ

ডিজিটাল মসজিদ প্ল্যাটফর্ম ব্যবহার করার পূর্বে নিম্নোক্ত শর্তাবলি মনোযোগসহকারে পড়া ও মেনে চলা আবশ্যক।

১. মসজিদ প্রোফাইল ও ভেরিফিকেশন

  • প্রতিটি ডিজিটাল মসজিদের জন্য নির্ধারিত সকল তথ্য সঠিকভাবে প্রদান করে প্রোফাইল ভেরিফাই করতে হবে।
  • ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া মসজিদ ও একাউন্ট সর্বোচ্চ ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে।
  • নির্ধারিত সময়ের মধ্যে ভেরিফিকেশন সম্পন্ন না হলে মসজিদ প্রোফাইল ও সংশ্লিষ্ট একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ইন-একটিভ অথবা ডিলিট করে দেওয়া হবে।
  • মসজিদ নিবন্ধনের পর ৩০ দিনের মধ্যে সকল প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণভাবে প্রদান করা বাধ্যতামূলক।

২. তথ্যের সঠিকতা ও আচরণবিধি

  • ডিজিটাল মসজিদ প্রোফাইলে কোনো ধরনের অশালীন, আপত্তিকর বা বিভ্রান্তিকর লেখা ও ছবি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
  • এ ধরনের কার্যকলাপে জড়িত হলে সংশ্লিষ্ট একাউন্ট তাৎক্ষণিকভাবে লক অথবা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।
  • ডিজিটাল মসজিদ তৈরির ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট মসজিদ কমিটির পূর্বানুমতি থাকতে হবে।

৩. ফি ও চার্জ সংক্রান্ত শর্ত

  • ডিজিটাল মসজিদ নিবন্ধনের জন্য এককালীন রেজিস্ট্রেশন ফি: ৪৯৯ টাকা।
  • ডিজিটাল মসজিদের সর্বনিম্ন মাসিক সার্ভিস চার্জ: ৩০০ টাকা।
  • নিবন্ধিত মুসল্লির সংখ্যা ও ব্যবহারের পরিমাণের উপর ভিত্তি করে মাসিক চার্জ পরিবর্তিত বা বৃদ্ধি করা হতে পারে।

৪. অনলাইন পেমেন্ট ও অ্যাপ ব্যবহার

  • bKash, Nagad বা Rocket এর মাধ্যমে অর্থ সংগ্রহ ও হিসাব স্বয়ংক্রিয়ভাবে আপডেটের জন্য নির্ধারিত Payment App ব্যবহার করা বাধ্যতামূলক।
  • উক্ত Payment App ব্যবহারের জন্য মাসিক সার্ভিস চার্জ: ২০০ টাকা।

৫. শর্ত পরিবর্তনের অধিকার

অনলাইন বিডি কর্তৃপক্ষ প্রয়োজনে এই শর্তাবলি যেকোনো সময় পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। শর্তাবলির পরিবর্তনের পর প্ল্যাটফর্ম ব্যবহার অব্যাহত রাখার অর্থ হলো পরিবর্তিত শর্তাবলি ব্যবহারকারী কর্তৃক গ্রহণ করা হয়েছে।





প্রথমে আপনার প্রোফাইল তৈরী করুন
Create Creator Profile

তারপর মসজিদের প্রোফাইল তৈরী করুন
Create Mosjid Profile

শর্তসমূহ দেখে নিন
Terms And Conditions

প্যাকেজ এবং মূল্যতালিকা দেখুন :
Package and Pricing